দুর্নীতি বিরোধী অভিযান : ইফা ডিজি শামীম আফজালের ব্যাংক হিসাব তলব

দুর্নীতি বিরোধী অভিযান : ইফা ডিজি শামীম আফজালের ব্যাংক হিসাব তলব

ফাতেহ ডেস্ক :

সরকারের চলমান দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক শামীম মো. আফজালের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। গোয়েন্দা সংস্থাসমূহের প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে নামে বেনামে অঢেল সম্পদের তথ্য পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত পত্রে শামীম মো. আফজাল পিতা-মৃত আব্দুর রশিদ, মাতা-মৃত আমেনা খাতুন, জাতীয় পরিচয় পত্র নং:- ১৯৫৭২৬৯৫০৪২৭৮৪৫৩১, জন্ম তারিখ:- ৩১/১২/১৯৫৭, পাসপোর্ট নং:- বিজি ০০০৯৭৬০ এর ব্যাংক হিসাব এবং একাউন্ট খোলার তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তারিত বিবরণ চেয়ে সব কয়টি তফসিলি ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পত্র প্রেরণ করা হয়।

সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা শামীম মো. আফজাল গত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। চাকরির বয়স শেষে ২ দফায় তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান।

আগের সংবাদনেতানিয়াহুর পতন হলে ফিলিস্তিনিদের লাভ কিংবা ক্ষতি হবে? 
পরবর্তি সংবাদরূপনগরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত শিশুর সংখ্যা বেড়ে ৭