৪ দিনের দাওয়াতি সফরে আল্লামা আহমদ শফী

৪ দিনের দাওয়াতি সফরে আল্লামা আহমদ শফী

ফাতেহ ডেস্ক :

৪ দিনের দাওয়াতি সফরের উদ্দেশ্যে হাটহাজারী ত্যাগ করেছেন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক, আমিরে হেফাজত, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

আজ বৃহস্প‌তিবার গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ৪ দিনের দাওয়াতি সফরের উদ্দেশ্যে আজ বৃহস্প‌তিবার সকাল সা‌ড়ে ১০টায় হাটহাজারী মাদরাসার শিক্ষাভবনের ছাদ থেকে হেলিকপ্টারযোগে রওয়ানা দিয়েছেন তি‌নি।

সফরসূচিতে বলা হয়, আজ (৩১ অক্টোবর) নরসিংদী, ১ নভেম্বর (শুক্রবার) নারায়ণগঞ্জ, এরপর টাঙ্গাইল ও নওগাঁর দাওয়াতি প্রোগ্রাম শেষে জামিয়ায় ফেরার কথা র‌য়ে‌ছে তাঁর।

আগের সংবাদনভেম্বরের প্রথম সপ্তাহে আবরার ফাহাদ হত্যা মামলার চার্জশিট
পরবর্তি সংবাদগতকাল থেকে নিখোঁজ তরুণ দাঈ আব্দুস সবুর খান