মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইইউয়ের প্রতি আহ্বান বাংলাদেশের

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইইউয়ের প্রতি আহ্বান বাংলাদেশের

ফাতেহ ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমারে গণহত্যা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিজেই বলেছে। অথচ আমরা দেখছি তারা একই সঙ্গে মিয়ানমারে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। জিএসপি সুযোগ ছাড়াও বিভিন্ন সুবিধা দিচ্ছে। তাই আমরা বলেছি, তারা যতক্ষণ রোহিঙ্গাদের ফেরত না নিচ্ছে ততক্ষণ ইইউ দেশটির ওপর এসব বিষয়ে নিষেধাজ্ঞা জারি রাখুক।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে ১৫ দিনের বিদেশ সফর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ন্যামের মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী কিউ তিন বলেন, ‘ধর্মীয় নিপীড়ন’, ‘জাতিগত নির্মূল অভিযান’ ও ‘গণহত্যার’ মত শব্দ ব্যবহার করে রোহিঙ্গা সংকটের বিষয়টিকে বাংলাদেশ ‘ভিন্নভাবে’ চিত্রায়িত করছে বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে পররাষ্টমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনও বলেনি মিয়ানমারে গণহত্যা হয়েছে। এ কথা বলেছে জাতিসংঘ, ইইউ। বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশাল এক গণহত্যার হাত থেকে এ অঞ্চলকে বাঁচিয়েছেন। বাংলাদেশ মিয়ানমারের হাতে যে তালিকা দিয়েছে তা থেকে একজনও ফেরত নেয়নি। তারা অসত্য বলে যাচ্ছে।

আগের সংবাদগতকাল থেকে নিখোঁজ তরুণ দাঈ আব্দুস সবুর খান
পরবর্তি সংবাদহারিয়ে যাচ্ছে রবিউল আউয়াল-কেন্দ্রিক অনুষ্ঠান?