`প্রতিদিন ইরাকের ১০ লাখ ব্যারেল তেল লুট করছে যুক্তরাষ্ট্র’

প্রতিদিন ইরাকের ১০ লাখ ব্যারেল তেল লুট করছে যুক্তরাষ্ট্র : আয়াতুল্লাহ খোমেনি

আন্তর্জাতিক ডেস্ক :

প্রতিদিন ইরাকের ১০ লাখ ব্যারেল তেল লুট করছে যুক্তরাষ্ট্র। গত ১৬ বছর ধরে তারা যুদ্ধের ক্ষতিপূরণের নাম করে দেশটি থেকে লুট করছে খনিজ সম্পদ। বলছেন ইরানের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। গতকাল শুক্রবার ইরানের রাজধানী তেহরানের জামে মসজিদে জুমার নামাজের খুতবায় তিনি এমন মন্তব্য করেন।

আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরাকের অর্থনৈতিক সংকটের যুক্তরাষ্ট্রই দায়ী। ইসলামের শত্রুরা এ অঞ্চলের দেশগুলোতে গণআন্দোলনের নামে দাঙ্গা-হাঙ্গামা বাঁধানোর অপচেষ্টায় লিপ্ত।

তিনি আরও বলেন, পশ্চিমাদের মদদপুষ্ট কোনও কোনও রাজনৈতিক গোষ্ঠী কারবালা ও বসরায় অপরাধযজ্ঞ চালিয়েছে। ইরাকের জনগণের উচিত এই অপরাধীদের থেকে দূরে থাকা।

যুক্তরাষ্ট্রের অন্যতম ‘শত্রু রাষ্ট্র’ হিসেবে পরিচিত ইরানের এই ধর্মীয় নেতার অভিযোগ ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যেই দেশটিতে সম্প্রতি শুরু হওয়া বিক্ষোভে উসকানি দিচ্ছেন। তিনি বিক্ষোভে সহিংসতা নিয়ন্ত্রণ না করতে ইরাকের পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছেন।

ইরাকের সংকট সমাধানে বৈধ পন্থার আশ্রয় নেয়ার ওপর গুরুত্ব দিয়ে খামেনি বলেন, ইরাকের জনগণ দেশটির ধর্মীয় নেতৃবৃন্দ ও বৈধ সরকারের তত্ত্বাবধানে সংকট উত্তরণে সক্ষম।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে কর্মসংস্থান, সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগে রাজপথে হাজারো বিক্ষোভকারী। এসব বিক্ষোভকারী নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের অনুসারী না। তারা সংগঠিত হয়েই রাষ্ট্রের এমন নাজুক অবস্থানর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের মধ্যে বেশিরভাগ তরুণ। দেশটির নিরাপত্তা বাহিনীর দমনাভিযানে এখন পর্যন্ত ওই বিক্ষোভে দুই শতাধিক নিহত হয়েছেন।

আগের সংবাদদুষ্কর্মে জড়িতদের তওবা করে ভালো হয়ে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পরবর্তি সংবাদপাকিস্তানের আজাদি মার্চ : যেভাবে দেখছেন মুফতি রফি উসমানি ও মুফতি তকি উসমানি