আন্তর্জাতিক ডেস্ক :
জমিয়তে উলামায়ে ইসলাম এফ-এর প্রধান মাওলানা ফজলুর রহমানকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচার শুরু করতে ফেডারেল সরকারের প্রতি নোটিশ জারি করেছে লাহোর হাইকোর্ট। উচ্চ আদালতের একক বিচারকের বেঞ্চ যতদ্রুত সম্ভব সরকারকে তার জবাব দিতে বলা হয়েছে। খবর ডন।
আদালত বলেছে, দেশে রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো কার্যক্রম বন্ধ করা সরকারের দায়িত্ব।
এর আগে জেইউআই-এফ প্রধানদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার শুরু করার আহ্বান জানিয়ে আদালতে একটি পিটিশন দায়ের কারেন অ্যাডভোকেট নাদিম সরওয়ার। পিটিশনে তিনি বলেন, মাওলানা ফজলুর রহমান জনগণকে রাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত করছেন। এতে দেশে অরাজকতা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ মাওলানা বলেছিলেন, আজাদী মার্চে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর ভবনে গিয়ে তাকে গ্রেফতার করতে পারে।
অ্যাডভোকেট পিটিশনে আরও বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে জনগণকে পরিচালিত করা রাষ্ট্রদ্রোহিতার মধ্যেই পড়ে। তাই জিইউআই-এফ প্রধানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার বিচার শুরু করা হোক।
রাকিব
