রবিউল আওয়াল উপলক্ষে অমুসলিমদের জন্য খুলে দেয়া হয়েছে আমেরিকার একটি মসজিদ

চ উপলক্ষে অমুসলিমদের জন্য খুলে দেয়া হয়েছে আমেরিকার একটি মসজিদ

ফাতেহ ডেস্ক :

রবিউল আওয়াল মাস উপলক্ষে অমুসলিমদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে আমেরিকার একটি মসজিদ। গত শনিবার (২ নভেম্বর) আরকানসাস রাজ্যের বেন্টনভিলে একটি মসজিদ অমুসলিমদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। খবর ইকনা।

মসজিদ পরিচালনা পরিষদের একজন সদস্য রিদওয়ান খান বলেন, আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিলো, সব ধর্মের মাঝে ইসলাম ধর্মের বড়ত্ব তুলে ধরা এবং পৃথিবীতে বিদ্যমান এটাই যে একমাত্র সত্য ধর্ম, সেটার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ফেরানোর নতুন কৌশল অবলম্বন করা।

শনিবার মসজিদে আসা জোসলিন লেম্পকিন নামের এক অমুসলিম মহিলা বলেন, মুসলিমরা উদারচিত্তের অধিকারী। তিনি সবাইকে মুসলমানদের রীতিনীতি অনুসরণেরও পরামর্শ দেন।

উল্লেখ্য, ইসলাম এবং ইসলামের নবি সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের জীবনাদর্শ ও শিক্ষা সম্পর্কে সেখানে বসবাসরত অমুসলিমরা যেন সঠিক ধারণা পায়-সেজন্য তারা এই পরিকল্পনা গ্রহণ করেছে। মসজিদ বিমুখ মুসলিমদের মসজিদমুখি করার জন্যও এই মসজিদে নিয়মিত পরামর্শ করা হয়।

আগের সংবাদবাবরি মসজিদ মামলার রায় নিয়ে কোনো বিতর্কিত মন্তব্য নয় : মোদি
পরবর্তি সংবাদবাবরি মসজিদ মামলার রায় আমাদের পক্ষেই যাবে : আরশাদ মাদানি