আন্তর্জাতিক ডেস্ক :
চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম নারীদের ওপর সরকারি কর্মকর্তাদের যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে। গতকাল বুধবার প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, উইঘুর মুসলিম পুরুষদেরকে আটককেন্দ্রে বন্দী রাখা হয়েছে, আর তাঁদের স্ত্রীদেরকে সরকারি কর্মকর্তারা জোরপূর্বক শয্যাসঙ্গী করে যৌন নিপীড়ন চালাচ্ছে।
ইন্ডিপেনডেন্টের ওই প্রতিবেদনের তথ্যমতে, উইঘুর মুসলিম পুরুষ আটককেন্দ্রে বন্দী থাকবার কারণে তাদের স্ত্রীদের বাসায় তদারকির নাম করে সরকারি কর্মকর্তারা সেখানে যাতায়াত করে এবং স্ত্রীদের ওপর যৌন নিপীড়ন চালায়।
কখনও কখনও সরকারি কর্মকর্তাদের বাসায়ও ওই স্ত্রীদের ‘আমন্ত্রণ’ জানানো হয়। আমন্ত্রণে সাড়া দিতে বাধ্য করা হয়।
প্রসঙ্গত, প্রায় ১০ লাখ উইঘুর মুসলিমকে বন্দী করে রাখার অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। বন্দিদের ওপর নিপীড়ন ও নির্যাতনের কারণে তীব্র সমালোচনার মুখে দেশটি। এর আগে নারীদের গর্ভপাত ঘটাতে বাধ্য করেছে চীনা কর্তৃপক্ষ।
এ সময় কেউ ধর্ষণের শিকার হয়েছেন। তারা এর চেয়েও আরও ভয়ংকর, বর্বর-পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। স্থানীয় মানবাধিকার গ্রুপ ও আইনজীবীরা বলছেন, এগুলো সাধারণ ঘটনা। সরকার যে ব্যাপক নির্যাতন চালায় তার মধ্যে অন্যতম হচ্ছে মুসলমান নারীদের সন্তান জন্মদান ক্ষমতা নষ্ট করে দেয়া।
