মাহাথির মুহাম্মাদের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ফাতেহ ডেস্ক :

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মাহাথির মুহাম্মদের কার্যালয়ে মধ্যাহ্নের পরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এ সময় মন্ত্রী ভ্রাতৃপ্রতীম দু’দেশের সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশের পক্ষে সুদৃঢ় অবস্থানের জন্য তাকে ধন্যবাদ জানান। বাংলাদেশের বর্তমান শ্রমবাজারের বিষয়ে তাকে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী ইমরান আহমদ এমপি সেদেশের শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের নিয়োগের বিষয়ে ফলপ্রসু আলোচনা করেন এবং বাংলাদেশি কর্মীদের সেদেশের বিভিন্ন খাতে নিয়োগের বিষয়ে তার সহযোগিতার জন্য আহ্বান জানান।

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগের সংবাদরোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার সরকার : যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদহৃদরোগজনিত অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোআ চেয়েছেন মাওলানা তারিক জামিল