বাবরি মসজিদ মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট লজ্জাজনক রায় দিয়েছে : পাক প্রযুক্তিমন্ত্রী

বাবরি মসজিদ মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট লজ্জাজনক রায় দিয়েছে : ফাওয়াদ চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, বাবরি মসজিদ মামলায় ভারতীয় সুপ্রিম কোর্ট একটি লজ্জাজনক রায় দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভারতীয় সুপ্রিম কোর্ট একটি অবৈধ, অনৈতিক সিদ্ধান্ত দিয়েছে।

উল্লেখ্য যে, বাবরি মসজিদের বিতর্কিত ভূমি হিন্দুদের দিয়ে দেওয়ার রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। পাশাপাশি বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে দশটায় বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন।

আগের সংবাদবাবরি মসজিদের জমি হিন্দুদের দেয়ায় মুসলমানদের ওপর চাপ পড়বে : পাক পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদজিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নেওয়া হয়েছে হারুন ইজহারকে