‘ভিক্ষার দরকার নেই, মসজিদের জন্য ৫ একর জমি কেনার ক্ষমতা মুসলমানদের আছে’

‘ভিক্ষার দরকার নেই, মসজিদের জন্য ৫ একর জমি কেনার ক্ষমতা মুসলমানদের আছে’

আন্তর্জাতিক ডেস্ক :

বাবরি মসজিদের জমি হিন্দুদের দিয়ে মসজিদ নির্মাণের জন্য অন্যত্র যে ৫ একর জমি দেয়ার আদেশ দিয়েছে আদালত, তা গ্রহণ না করতে ভারতের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি।

শনিবার সকালে ভারতীয় সুপ্রিম কোর্টের দেয়া বাবরি মসজিদ মামলার রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের এ মামলাটি ত্রুটিমুক্ত নয়। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছি। মসজিদের জন্য আমাদের ৫ একর জমি ভিক্ষা দেয়ার দরকার নেই। ভারতের মুসলমানরা মসজিদ নির্মাণের জন্য ৫ একর জমি কেনার ক্ষমতা রাখে। এ সময় তিনি ভারতের মুসলিমদের এ ভিক্ষা গ্রহণ না করার আহ্বান জানান।

উল্লেখ্য, বাবরি মসজিদের বিতর্কিত ভূমি হিন্দুদের দিয়ে দেওয়ার রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। পাশাপাশি বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে দশটায় বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আগের সংবাদবাবরি মসজিদ মামলায় সুন্দর রায় দিয়েছে ভারত হাইকোর্ট : সালমান নদভী
পরবর্তি সংবাদবাবরি মসজিদ মামলার রায় প্রত্যাখান করছি : কওমি কাউন্সিল চেয়ারম্যান