বাংলাদেশে বাবরি মসজিদ নির্মাণের প্রস্তাব

বাংলাদেশে বাবরি মসজিদ নির্মাণের প্রস্তাব

ফাতেহ ডেস্ক :

ভারতের বাবরি মসজিদের নামে বাংলাদেশেও বাবরি মসজিদ নির্মাণের প্রস্তাব এসেছে।। ইতোমধ্যে অনেকেই বাবরি মসজিদ নামে মসজিদ করার ইচ্ছে প্রকাশ করেছেন।

ময়মনসিংহের আলেম লেখক ও শিক্ষা গবেষক মাওলানা লাবীব আব্দুল্লাহ বাবরি মসজিদের রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় জানান, ‘আমি একটি মসজিদ নির্মাণের নিয়ত করেছি। নাম—বাবরি মসজিদ।’

এই নামে আরেকটি মসজিদ করবেন বলে জানিয়েছেন আশ শিফা হিজামা অ্যান্ড রুকাইয়া ল্যাবরেটরির মালিক মাওলানা রুহুল আমিন।

তিনি বলেন, ‘মাদরাসা-মসজিদ করার জন্য কেরানিগঞ্জ বাগানবাড়ি প্রজেক্টে এক এক একর জমি কেনার নিয়ত করেছি। নিয়তের পূর্ণতার জন্য এর নাম ঠিক করেছি—শহীদ বাবরি মসজিদ ও মাদরাসা কমপ্লেক্স।’ প্রত্যেক এলাকায় একটি করে বাবরি মসজিদ গড়ে তোলারও আহ্বান জানান মাওলানা রুহুল আমিন।

উল্লেখ্য, বাবরি মসজিদের বিতর্কিত ভূমি হিন্দুদের দিয়ে দেওয়ার রায় দিয়েছে ভারতের হাইকোর্ট। পাশাপাশি বিকল্প স্থানে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের ৫ একর জমি দেয়ার নির্দেশ দিয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা শুরু হয়। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আগের সংবাদবুলবুলের তাণ্ডবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বিধ্বস্ত ৫০ হাজার ঘরবাড়ি
পরবর্তি সংবাদ১৫ বছর পর পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ