মসজিদকে কনসার্ট হল হিসেবে ব্যবহার করছে চীনা কর্তৃপক্ষ

মসজিদকে কনসার্ট হল হিসেবে ব্যবহার করছে চীনা কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক :

উইঘুর মুসলিমদের ইসলামি ঐতিহ্য এবং চর্চা নির্মূল অভিযানে চীনের তালিকায় যুক্ত হলো আরও একটি মসজিদ। চীনের জিংজিয়াং প্রদেশের এই মসজিদটিকে কনসার্ট হল হিসেবে ব্যবহার করতে শুরু করেছে চীনা কর্মকর্তারা।

গার্ডিয়ান এবং ওপেন সোর্স জার্নালিজম সাইট বেলিংক্যাট এর এক তদন্ত অনুসারে, ২০১৬ সাল থেকে এই পর্যন্ত ৩১টি মসজিদ সম্পূর্ণ অথবা প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। এ ছাড়াও আরও অনেক মসজিদের গম্বুজ এবং মিনার ভেঙে ফেলা হয়েছে।

গবেষকরা বলছেন, চীনা কর্তৃপক্ষ শত শত মসজিদ বুলডোজার দিয়ে চূর্ণ করে দিয়েছে। কিন্তু রেকর্ড নথিভুক্ত করার অভাবে তার হিসেব সামনে আসছে না।

উল্লেখ্য, গার্ডিয়ান এবং বেলিংক্যাট তাদের তদন্তে স্যাটেলাইট চিত্র ব্যবহার করেছে। ২০১৬ সাল থেকেই তারা এই তদন্ত শুরু করেছে।

আগের সংবাদবাবরি মসজিদ মামলার রায়ের প্রতিবাদে বিকেলে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
পরবর্তি সংবাদবাবরি মসজিদ মামলার রায়ের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ মিছিল শুক্রবার