রোহিঙ্গাদের ভাষাণচরে স্থানান্তর স্থগিত, ৩৯টি মানবাধিকার সংগঠনের সাধুবাদ

রোহিঙ্গাদের ভাষাণচরে স্থানান্তর স্থগিত, ৩৯টি মানবাধিকার সংগঠনের সাধুবাদ

ফাতেহ ডেস্ক :

রোহিঙ্গাদের ভাষাণচরে স্থানান্তর স্থগিতের ঘোষণাকে স্বাগতম জানিয়েছে জাতিসংঘসহ ৩৯টি মানবাধিকার বিষয়ক সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক চিঠির মাধ্যমে পদক্ষেপটিকে সাধুবাদ জানিয়েছে তারা।

১২ই নভেম্বর প্রধানমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী এনামুর রহমান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মাহবুব আলম তালুকদার, মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিউর ইয়াংহি লী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপ্পো গ্রান্ডিকে এই চিঠি পাঠিয়েছে সংগঠনগুলো। খবর অনলাইন রিফিউজি ইন্টারন্যাশনাল।

চিঠিটিতে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে- আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকল ১৯, ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রিফিউজিস ইন্টারন্যাশনাল ইত্যাদি।

চিঠিতে সংগঠনগুলো বাংলাদেশ সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখেছে, আমরা আপনার প্রশাসনকে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতির যেকোনো সম্ভাব্য সমাধান ও পরিকল্পনা সম্পর্কে তাদের সঙ্গে অর্থবহ আলোচনা করার আহ্বান জানাই।

চিঠির শেষাংশে সংগঠনগুলো বাংলাদেশ সরকারের প্রতি শরণার্থী তাৎক্ষণিকভাবে শিবিরগুলোয় মোবাইল ও ইন্টারনেট সেবা ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে। বলেছে, ভাসাণচর সম্পর্কে নতুন তথ্য জানতে এ সেবা তাদের জন্য অপরিহার্য।

উল্লেখ্য, গত ৩রা নভেম্বর এনামুর রহমান রোহিঙ্গাদের ভাষাণচরে স্থানান্তরের পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেন। এছাড়া, রোহিঙ্গাদের যেকোনো ধরনের স্থানান্তর স্বেচ্ছাকৃত হবে বলে জানান। ভাষাণচরে রোহিঙ্গাদের স্থানান্তর স্থগিতের পাশাপাশি আগামী ১৭ থেকে ১৯শে নভেম্বর দ্বীপটির কারিগরি মূল্যায়ন করতে জাতিসংঘকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ।

আগের সংবাদমিয়ানমারের বিরুদ্ধে ওআইসির মামলা একটি ইতিবাচক পদক্ষেপ : অধ্যাপক ড. ইমতিয়াজ
পরবর্তি সংবাদরোহিঙ্গা সমস্যা নিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন বাংলাদেশের সেনাপ্রধান