আন্তর্জাতিক ডেস্ক :
ইতালিতে মুসলমান এবং তাদের মসজিদে ভয়াবহ হামলার পরিকল্পনার অভিযোগে দুই খ্রিস্টান সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চালানো অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, বোমা ও ডেটোনেটরসহ তারা গ্রেফতার হয়।
ইতালি পুলিশ জানিয়েছে, রাজধানী রোম থেকে ১৮৬ কিলোমিটার উত্তরে সিয়ানা এরিয়ায় একযোগে মুসলমানদের গ্রান্ড মসজিদে হামলার পরিকল্পনা করে এসব উগ্রবাদী, মৌলবাদী ফার রাইট খ্রিস্টানরা। মুসলমানরা যখন নামাজে থাকবে তখন পুরো মসজিদ উড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল তাদের।
গোপন সংবাদ পেয়ে ইতালির ফ্লোরেন্স ও সিয়ানা এরিয়ার পুলিশের বিশেষ ইউনিট অভিযান চালিয়ে ফার রাইট গ্রুপের দুই খ্রিস্টানকে গ্রেফতার করে। এ ভয়াবহ হামলার পরিকল্পনার সাথে প্রত্যক্ষ জড়িত আরও ১০ জনকে গ্রেফতার করার জন্য বিশেষ অভিযানে নেমেছে ইতালির গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় দারুণ উদ্বেগ প্রকাশ করেছে ইতালির মুসলমানরা।
