কারাগারেই ইন্তেকাল করলেন সৌদির বিশিষ্ট দায়ী শায়খ ফাহাদ আল কাযী

কারাগারেই ইন্তেকাল করলেন সৌদির বিশিষ্ট দায়ী শায়খ ফাহাদ আল কাযী

আন্তর্জাতিক ডেস্ক :

কারাগারেই ইন্তেকাল করেছেন সৌদির বিশিষ্ট দায়ী শায়খ ফাহাদ আল কাযী। বৃটেনভিত্তিক পত্রিকা নিউ আরব-এর অনলাইন সংস্করণে গতকাল এ খবর প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, বাদশাহকে উপদেশমূলক চিঠি লেখায় সাড়ে তিন বছর আগে কারা অন্তরীণ করা হয় বিশিষ্ট দায়ী ফাহাদ আল কাযীকে। অবশেষে কারাগারেই মারা গেলেন তিনি।

অভিযোগ রয়েছে, কারা কতৃপক্ষের পক্ষ থেকে তার স্বাস্থ্যের যথাযথ খোঁজখবর নেওয়া হত না। তাদের অবহেলা এই আলেমের মৃত্যুকে আরও ত্বরান্বিত করেছে বলে সামাজিক মাধ্যমে অভিযোগ করছেন অনেকে।

উল্লেখ্য, শায়খ ফাহাদ আল কাযী ইতিপূর্বে ‘সৌদি সাহওয়া মুভমেন্টের’ সাথে জড়িত ছিলেন। তিনি সামাজিক বিষয়ে সৌদি সরকারের কঠোর বিরোধিতা করতেন। এর আগে গত আগস্ট মাসে সৌদির আরেক দায়ী আলেম শায়খ সালেহ দুমিরিও চিকিৎসার অভাবে কারাগারে মারা যান।

আগের সংবাদমিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলায় কানাডার সমর্থন
পরবর্তি সংবাদসবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি অ্যারামকোতে প্রথমবারের মতো নারী প্রধান নিয়োগ