সমকামিতাকে বৈধতা দেয়ায় অস্ট্রেলিয়া দাবানলে জ্বলছে : ইসরায়েল ফলাউ

সমকামিতাকে বৈধতা দেয়ায় অস্ট্রেলিয়া দাবানলে জ্বলছে : ইসরায়েল ফলাউ

আন্তর্জাতিক ডেস্ক :

সমকামিতাকে বৈধতা দান করার কারণেই অস্ট্রেলিয়ায় রেকর্ডতম দাবানলে জ্বলছে বলে মন্তব্য করেছেন দেশটির রাগবি জাতীয় দলের খেলোয়াড় ইসরায়েল ফলাউ।

উত্তর-পশ্চিম সিডনির কেনথার্স্ট শহরে জেসাস ক্রাইস্ট চার্চে রবিবার এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। খবর ডেইলি মেইল।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘তারা সমকামিতাকে বৈধতা দিয়েছে। এটি সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে। দেখেন, অল্প সময়ের মধ্যে এই দাবানল কীভাবে ছড়িয়ে পড়েছে, কীভাবে আবহাওয়া বৃষ্টিহীন হয়ে গিয়েছে। এটি কি কাকতালীয় কোনো ঘটনা?’

৩০ বছর বয়সী এই খ্রিস্টান ধর্মাবলম্বী তারকা খেলোয়াড় বলেন, ‘এটি সৃষ্টিকর্তার বিচার। সমকামিতার জন্য এই শাস্তি দিচ্ছেন তিনি। এর মাধ্যমে সৃষ্টিকর্তা আমাদের বলছেন, এর (সমকামিতা) থেকে আমরা যাতে বেরিয়ে আসি।’

প্রসঙ্গত, ২০১৭ সালের ৯ ডিসেম্বর অস্ট্রেলিয়া সমকামিতাকে বৈধতা দেয়। দেশটির পার্লামেন্টে এই বিষয়ে তারা একটি আইন পাস করে।

আগের সংবাদসন্ত্রাসবাদে যারা আক্রান্ত, তাদের নব্বইভাগ মুসলমান : ফরাসি রিপাের্ট
পরবর্তি সংবাদবিক্ষোভরত ইরানি নাগরিকদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন