পুলিশি বাধায় পণ্ড বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল

পুলিশি বাধায় পণ্ড বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল

ফাতেহ ডেস্ক :

পুলিশি বাধার মুখে বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল বেশিদূর এগুতে পারেনি। পুলিশের বাধায় দোয়া-মোনাজের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করতে হয় তাদের।

পেঁয়াজের লাগামহীন অব্যহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ১৯ নভেম্বর মঙ্গলবার প্রথমে বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিলের অনুমতি চাওয়া হয়। পুলিশ প্রেসক্লাবের সামনে গণমিছিলের অনুমতি দেয়।

এরপর প্রেসক্লাবের সামনে মিছিল শুরু হওয়ার পর বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে রওনা হলে পুলিশ বাধা দেয় এবং মিছিল শেষ করতে বলে। পুলিশের বাধায় দোয়া-মোনাজের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে দলটি।

প্রসঙ্গত, গত শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের মজলিসে আমেলার সভায় গণমিছিল কর্মসূচির সিদ্ধান্ত হয়েছিল।

আগের সংবাদকাশ্মীরে মুসলিম দেশের টিভি অনুষ্ঠান সম্প্রচারে ভারত সরকারের বিধিনিষেধ
পরবর্তি সংবাদসিরিয়ার জনগণের প্রতি যত্নশীল তুরস্ক : এরদোগান