লবণের দাম বেশি চাইলে প্রশাসনকে যেভাবে জানাবেন

লবণের দাম বেশি চাইলে প্রশাসনকে যেভাবে জানাবেন

ফাতেহ ডেস্ক :

কোথাও কেউ লবণের দাম বেশি চাইলে অভিযোগ করার আহ্বান জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিসিক। এছাড়া বিভিন্ন জেলার জেলাপ্রশাসক ও মহানগর পুলিশও একই আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে ও নিজস্ব ওয়েবসাইটে এ আহ্বান জানিয়েছে প্রশাসন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লবণের দাম নির্ধারিত দামের চেয়ে বেশি চাইলে ০২-৫৫০১৩২১৮, ০১৭৭৭-৭৫৩৬৬৮, ০১৬২৪২৭৬০১২ বা ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে বলেছে। এছাড়া ই-মেইল করতে পারেন: nccc@dncrp.gov.bd ঠিকানায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জরুরি সেবা নম্বর ৯৯৯-এ অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে। এছাড়া, নিকটস্থ থানায় ফোন করেও অভিযোগ করা যাবে।

শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বিসিক প্রধান কার্যালয়ে ইতোমধ্যে একটি কন্ট্রোলরুম খুলেছে। নম্বর ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (সেল ফোন)।

এদিকে, মঙ্গলবার তথ্য অধিদপ্তর থেকে জারি করা এক প্রেসনোটে বলা হয়েছে, লবণ নিয়ে পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানো হচ্ছে। দেশে লবণের কোনো ঘাটতি নেই। লবণ নিয়ে কিংবা অন্য কোনো বিষয়ে কোনো ব্যক্তি বা মহল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য যে কোনোভাবে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগের সংবাদআন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার শুনানি ডিসেম্বরে
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ইসলামি মহাসম্মেলন