যুক্তরাষ্ট্রের সমর্থনেই আন্তর্জাতিক আইন লংঘন করছে ইসরাইল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের সমর্থনেই আন্তর্জাতিক আইন লংঘন করছে ইসরাইল: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক :

অধিকৃত ফিলিস্তিন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন করায় আন্তর্জাতিক আইন পরিবর্তন হয়ে যাবে না মন্তব্য করেছেন মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশনারের মুখপাত্র রূপার্ট কলভিলি। খবর তুর্কি ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, একটি রাষ্ট্রের নীতি পরিবর্তন আন্তর্জাতিক আইনকে সংশোধন করে না। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে অবৈধ বসতি স্থাপন করে আন্তর্জাতিক আইন লংঘন করেছে ইসরাইল।

উল্লেখ্য, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, এতদিন ইসরাইলি এবং ফিলিস্তিনিদের মধ্যে সমঝোতার মাধ্যমে পশ্চিম তীরের মর্যাদা নির্ধারণের চেষ্টা ছিল। সবপক্ষের আইনি বিতর্কগুলো সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ নয়।’

আগের সংবাদ১৭ ডিসেম্বর পর্যন্ত হজের প্রাক-নিবন্ধন স্থগিত : ধর্ম মন্ত্রণালয়
পরবর্তি সংবাদ২৯ নভেম্বর থেকে শুরু কাতারে বাংলাদেশি ইমাম নিয়োগ পরীক্ষা