কালাপানি এলাকা থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে হবে : নেপালের প্রধানমন্ত্রী

কালাপানি এলাকা থেকে ভারতীয় সেনা প্রত্যাহার করতে হবে : নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি বলেছেন, কালাপানি এলাকা নেপালের। এখান থেকে তৎক্ষণাৎ ভারতীয় সেনা প্রত্যাহার করতে হবে।

নেপাল, ভারত ও তিব্বতের সংযোগস্থল বলে পরিচিত কালাপানিকে সম্প্রতি নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে ভারতের প্রকাশ করা নতুন মানচিত্রের আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে নেপাল। গতকাল বুধবার এই এই প্রতিবাদ জানায় দেশটি।

নেপালের প্রধানমন্ত্রী বলেন, মানচিত্র সংশোধনের চেষ্টা করার বদলে ওই ভূমি পুনরুদ্ধার করা উচিত নেপালের। জাতীয়তা ও জাতীয় অখণ্ডতার ক্ষেত্রে সরকারের প্রতি সকলের সমর্থন রয়েছে। আমি সকলকে সরকারের প্রতি শক্ত সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। তবে দেশপ্রেমের নামে দৃষ্টিকটু কাজ করাও সঠিক নয়। আমরা এই সমস্যা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমাধান করবো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেছেন, ‘নেপালের সঙ্গে সীমান্ত অঙ্কনের কাজ বিদ্যমান পদ্ধতি অনুযায়ী চলমান রয়েছে। আমাদের দু’দেশের মধ্যে যে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে, তার আলোকে সংলাপের মাধ্যমে একটি সমাধান খুঁজে বের করার ব্যাপারে আমরা অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।’

আগের সংবাদরোহিঙ্গা নির্যাতন : গাম্বিয়ার দায়ের করা মামলায় লড়বে মিয়ানমার
পরবর্তি সংবাদবাকি জীবন আলেম ওলামাদের সম্মান ও ইসলামের খেদমত করে যেতে চাই : ধর্ম প্রতিমন্ত্রী