আন্তর্জাতিক ডেস্ক :
২০১৪ সাল থেকে ইয়েমেনের ৪ দশমিক ৫ মিলিয়ন শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। গতকাল বুধবার (২০ নভেম্বর) ইয়েমেন সমাজকল্যাণ মন্ত্রণালয় শিশুশিক্ষার এক বার্ষিক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। খবর আল আরাবিয়া।
রিপোর্টে বলা হয়, রক্তক্ষয়ী যুদ্ধে ইয়েমেনের অনেক শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে ফেলা হয়েছে। অনেক প্রতিষ্ঠান বিরান পড়ে আছে। যেগুলো আছে অতর্কিত হামলার ভয়ে শিশুরা সেগুলোতে নিয়মিত যাতায়াত করতে সাহস পাচ্ছে না।
রিপোর্টে আরও বলা হয়, ভ্রাতৃঘাতি যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় ৩ মিলিয়ন শিশু জন্মগ্রহণ করেছে। অপুষ্টি এবং সঠিক স্বাস্থ্যসেবার অভাবে তাদের অধিকাংশই মরে গেছে। জীবিত যারা আছে তারাও অপুষ্টি এবং নানা রোগে আক্রান্ত। জীবন বাঁচানোই যেখানে কঠিন সেখানে শিক্ষা তো পরবর্তী বিষয়।
