প্রথম আলো কার্যালয়ের সামনে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন

প্রথম আলো কার্যালয়ের সামনে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন

ফাতেহ ডেস্ক :

দৈনিক প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে কলেজ ছাত্র নাঈমুল আবরার রাহাত নিহতের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং আবরারের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দানের দাবিতে আজ শনিবার রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ।

ছাত্র খেলাফতের সিনিয়র সহ-সভাপতি আবু জাফর সালেহের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আবুল হাসিম শাহীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব জননেতা মুফতী ফয়জুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জোটের যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যেব হোসাইন, যুগ্ম মহাসচিব মুফতী আলতাফ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক মীর হেদায়াতুল্লাহ গাজী এবং ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক আনসারুল হক ইমরান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র খেলাফতের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন, কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান খান, হিফজুর রহমান, জোবায়ের চৌধুরী, রাতুল আল হাসানসহ ছাত্র নেতৃবৃন্দ।

আগের সংবাদমাগুরায় ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের আক্রমণে ১ মুসল্লি নিহত
পরবর্তি সংবাদআন্তর্জাতিক অপরাধ আদালতের শঙ্কা : রোহিঙ্গাদের ওপর হামলার ‘রাষ্ট্রীয় নীতি’ গ্রহণ করতে পারে মিয়ানমার