
আন্তর্জাতিক ডেস্ক :
নরওয়েতে কুরআন অবমাননার বিষয়ে ওআইসির পদক্ষেপ গ্রহণ করা উচিৎ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দলের মন্ত্রীদের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। খবর ডেইলি পাকিস্তান।
ইমরান খান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় তাত্ক্ষণিকভাবে ওআইসির সাথে যোগাযোগ করা উচিত ছিলো। ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কোনোভোবেই মেনে নেয়া হবে না।
উল্লেখ্য, গত শুক্রবার নরওয়েতে কুরআন অবমাননা করে এক খ্রিস্টান উগ্রবাদী। নরওয়ের খ্রিস্টান শহর আগদারে অমুসলিম কর্তৃক মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের অবমাননার প্রতিবাদে বিক্ষোভও করেছে শহরটির মুসলিমরা। অবমাননাকারীর শাস্তির দাবিতে তারা আইনি সহায়তাও নিয়েছে।
মুসলিম ইউনিয়ন অব আগদার কুরআন অবমাননাকারী উগ্রবাদী খিস্টান লার্শ থারসনের সর্বচ্চো শাস্তি দিতে একজন বিশেষজ্ঞ আইনজীবী নিয়োগ করেছে।
কুরআন অবমাননার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে তুরস্ক, পাকিস্তানসহ বেশ কয়েকটি মুসলিম-প্রধান দেশ। তারা বলেছেন, পবিত্র কুরআনের অবমাননা অগ্রহণযোগ্য, কিছুতেই এই সীমালঙ্ঘন মেনে নেয়া যায় না।
