ফাতেহ ডেস্ক :
১০ বছর বয়সী অজ্ঞাতনামা এক মাদরাসাছাত্রকে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল ময়েজ উদ্দিন সেতুর পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে ওই ছাত্রকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, টঙ্গী-সিলেট মহাসড়কের শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্ব পাশে অচেতন অবস্থায় অজ্ঞাতনামা এক শিশুকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। শিশুটির গায়ে মাদরাসার পোশাক পরা ছিল। ধারণা করা হচ্ছে শিশুটি কোনো মাদরাসার শিক্ষার্থী।
