পারমাণবিক ইস্যুতে সবচেয় বড় অস্ত্র হচ্ছে সংলাপ : পোপ ফ্রান্সিস

পারমাণবিক ইস্যুতে সবচেয় বড় অস্ত্র হচ্ছে সংলাপ : পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক :

আর কখনো কোনো অবস্থায়ই পারমাণবিক অস্ত্রের ব্যবহার না করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। গতকাল সোমবার জাপান সফররত পোপ দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান। খবর রয়টার্স।

দীর্ঘ সময় পরে কোনো পোপের এটাই প্রথম জাপান সফর। এই সফরের মূল উদ্দেশ্য, পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে জনমত গড়ে তোলা; বিশেষ করে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও সবাইকে সতর্ক করা।

ধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাতের সময় পোপ বলেন, ‘যারা মঙ্গলের চিন্তা করেন তাদের সবাইকে বলি, যেকোনো ‘প্রয়োজনীয়তার’ মানে কী দাঁড়ায় তা ভেবে দেখুন। হিরোশিমা ও নাগাসাকিতে যা ঘটেছে তা যেন পৃথিবীর আর কোনো অঞ্চলে না ঘটে। আপনারা চাইলে মানব ইতিহাসে এমন আর কোনো ভয়ংকর ঘটনা পুনরায় ঘটবে না।’

বিশ্ব নেতাদের উদ্দেশে পোপ বলেন, যেকোনো সংকট নিয়ে আপনারা আলোচনা করুন, সংলাপে বসুন। পারমাণবিক ইস্যুতে সবচেয় বড় অস্ত্র হচ্ছে সংলাপ।

বিশ্বজুড়ে চলতে থাকা বিরামহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করা এবং শান্তির আহ্বান জানিয়ে দেওয়া আবেগপ্রবণ সেই ভাষণে পারমাণবিক অস্ত্র পরিহার ও স্নায়ুযুদ্ধকালীন নিবারক তত্ত্ব থেকে বের হয়ে আসার দাবি বিশ্ব নেতাদের প্রতি জানিয়ে তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধি নিরাপত্তার সম্ভাবনা হ্রাস করছে, অর্থের অপচয় ঘটাচ্ছে এবং মানবতাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

আগের সংবাদমুক্তি পেলেন কাশ্মীরের দুই নেতা
পরবর্তি সংবাদ২৯ নভেম্বর সাভারে ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ক কর্মশালা