উইঘুর ইস্যু : জিংজিয়াংয়ে জাতিসংঘ পর্যবেক্ষকদের প্রবেশাধিকারের দাবি বৃটেনের

উইঘুর ইস্যু : জিংজিয়াংয়ে জাতিসংঘ পর্যবেক্ষকদের প্রবেশাধিকারের দাবি বৃটেনের

আন্তর্জাতিক ডেস্ক :

উইঘুর সম্প্রদায়ের লাখ লাখ মুসলিমকে বন্দিশিবিরে আটকে রাখার খবরে জিংজিয়াং অঞ্চলে জাতিসংঘের পর্যবেক্ষকদের অবিলম্বে এবং অবাধ প্রবেশাধিকার দিকে চীনের প্রতি আহ্বান জানিয়েছে বৃটেন। খবর অনলাইন বিবিসি।

বিবিসি-সহ ১৭ টি সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া ‘দ্য চায়না কেবলসে’ তথ্য ফাঁস হওয়ার পর এই আহ্বান জানিয়েছে বৃটেন।

বৃটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সিনজিয়াংয়ে মানবাধিকার পরিস্থিতি এবং চীন সরকারের ক্রমবর্ধমান দমনপীড়নের বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিচার বহির্ভূতভাবে সেখানে ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে এবং অন্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সদস্যকে আটকে রাখা হয়েছে।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে)-এসব অভিযোগের ডাটা ফাঁস করে। তাদের সঙ্গে কাজ করেছে বিবিসি প্যানোরমা, দ্য গার্ডিয়ান প্রভৃতি। বন্দিশিবিরে উইঘুর মুসলিমদের আটকে রাখার বিষয়ে বেইজিং এতদিন যেসব যুক্তি, দাবি করে আসছিল আইসিআইজে’র তদন্তে তার বাইরে নতুন সব তথ্যপ্রমাণ বেরিয়ে এসেছে। ওই তদন্ত বেইজিংয়ের দাবিকে অনেকটাই খর্ব করে। এতে দেখা গেছে, গত তিন বছরে সিনজিয়াং জুড়ে নতুন নতুন বন্দিশিবির নির্মাণ করা হয়েছে। বেইজিং দাবি করে, সেখানে সন্ত্রাস বিরোধিতা শিক্ষা দেয়ার জন্য স্বেচ্ছাসেবামুলক শিক্ষা দেয়া হয় উইঘুরদের। এসব বন্দিশিবিরে আটকা আছেন প্রায় ১০ লাখ মানুষ। এর বেশির ভাগই উইঘুর মুসলিম সম্প্রদায়ের। সেখান থেকে বন্দিদের কখনো বাইরে যেতে দেয়া হয় না। শৃংখলায় রয়েছে কড়াকড়ি। আচরণবিধি ভঙ্গের শাস্তি রয়েছে।

আগের সংবাদনরওয়ের পার্কে সাউন্ড বক্সে কোরআন তিলাওয়াত
পরবর্তি সংবাদচার্চের স্কুলে বধির শিশুদের ওপর যৌন নির্যাতন, ২ যাজকের জেল