আন্তর্জাতিক ডেস্ক :
নরওয়েতে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে শাখার নেতৃবৃন্দ। পাশাপাশি ঐতিহাসিক বাবরি মসজিদের স্থলে রামমন্দির নির্মাণের সাম্প্রদায়িক সিদ্ধান্তের তীব্র প্রতিবাদও জানিয়েছেন তারা।
গত ২৫ নভেম্বর জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে লন্ডনের মারকাজুল উলুম মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষ প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ এই ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, বিশ্বের কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ে মারাত্মক আঘাত হেনে বাবরি মসজিদ সম্পর্কে যে সাম্প্রদায়িক,উস্কানিমূলক সিদ্ধান্ত ভারতের সুপ্রিম কোর্ট দিয়েছেন, তারই ধারাবাহিকতায় নরওয়েতে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় আজ মুসলিম বিশ্বের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বিশ্বের মানচিত্রে ৫৮ টি দেশ মুসলমানদের হাতে থাকা সত্ত্বেও আজ ইসলাম ও মুসলমানদের মনে মারাত্মক আঘাত হানার একের পর এক দুঃসাহসিক স্পর্ধা দেখানো হচ্ছে। এর মূল কারণ মুসলমানদের মধ্যে ঐক্যের অভাব এবং রাজনৈতিকভাবে সংগঠিত না হওয়া।
প্রতিবাদ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ-সভাপতি, মুফতি আব্দুল মুনতাকিম।
সভায় উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ,ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্দিক, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জিয়া উদ্দিন,যুব বিষয়ক সম্পাদক সৈয়দ রিয়াজ আহমদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক,হাফিজ মাওলানা মশতাক আহমদ, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, সদস্য মোহাম্মদ সাদিকুর রহমান,আলী আহমদ,আশিকুর রহমান প্রমুখ।
