আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ফাতেহ ডেস্ক :

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ। হিজরি ১৪৪১ সনের রবিউস সানি মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সন্ধ্যা সাড়ে ৫ টায় এ সভা হবে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে।

ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ এতে সভাপতিত্ব করবেন।

এদিন সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে তা টেলিফোন অথবা ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

আগের সংবাদমহেশপুর সীমান্তে থামছেই না অনুপ্রবেশ, আটক আরও ৪
পরবর্তি সংবাদইসলামফোবিয়া মোকাবেলায় মুসলিম উম্মাহর সম্মিলিত কৌশল গ্রহণ করা উচিত : আশিক আওয়ান