ফাতেহ ডেস্ক :
বেসরকারি একটি টিভি চ্যানেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.-কে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা ও জঙ্গিনেতা হিসেবে উপস্থাপনের ঘটনায় সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছে আলেমগণ।
আগামীকাল (৪ ডিসেম্বর) ৫৯/৩/৩ পুরানা পল্টনে (সুরমা টাওয়ারের পিছনে) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। উক্ত সংবাদ সম্মেলনে সকল সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
