আন্তর্জাতিক ডেস্ক :
২০১৯ সালের শ্রেষ্ঠ ছবিসমূহের মধ্যে জায়গা পেয়েছে গত মার্চ মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে খ্রিস্টান উগ্রবাদী সন্ত্রাসী হামলার সময় তোলা ছবি। CNN তাদের ওয়েবসাইটে ‘ক্যামেরায় ২০১৯’ বিভাগে বছরের শ্রেষ্ঠ ছবিসমূহের মধ্যে প্রকাশ করেছে ওই সন্ত্রাসী হামলায় রক্তাক্ত এক ছবি। খবর ইকনা।
ছবিটি তুলেছেন স্ট্যাসি স্কোয়ার্স নামক এক ফটোগ্রাফার। ছবিটিতে দেখা যায়, ক্রাইস্টচার্চের লিনউড মসজিদের পেশ ইমাম আলাবী লতিফ রক্তাক্ত পোশাকে মসজিদ থেকে বেরিয়ে আসছেন।
উল্লেখ্য, গত মার্চ মাসে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে খ্রিস্টান উগ্রবাদী সন্ত্রাসী হামলায় ৫১ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছেন।
