ফাতেহ ডেস্ক :
শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. কে জঙ্গিনেতা আখ্যা দিয়ে যমুনা টিভির প্রতিবেদন প্রচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
বুধবার মুফতি মুহাম্মদ ওয়াক্কাস সাহেবের সভাপতিত্বে বেফাকের মজলিসে খাস-এর জরুরী বৈঠকে নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন, সর্বজন শ্রদ্ধেয় শাইখুল হাদীসকে জঙ্গিনেতা আখ্যা দিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের জন্য যমুনা টিভিকে অবশ্যই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মনে রাখতে হবে তাদের মিথ্যা, বিভ্রান্তিকর প্রতিবেদন দেশের বিদ্যমান গণমাধ্যম আইন ও সম্প্রচার নীতিমালা সহ প্রচলিত ফৌজদারি আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।
বৈঠকে উপস্থিত ছিলেন বেফাক মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস, বেফাকের সহ-সভাপতি মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা নূরুল ইসলাম খিলগাঁও, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা ছফিউল্লাহ, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, সহকারি মহাসচিব মুফতী মাহফুজুল হক ও মাওলানা মুনিরুজ্জামান প্রমুখ।
