শরীয়া আইন অনুযায়ী ধর্ষকদের শাস্তি দেয়া উচিত : ভারতীয় এমপি

শরীয়া আইন অনুযায়ী ধর্ষকদের শাস্তি দেয়া উচিত : ভারতীয় এমপি

আন্তর্জাতিক ডেস্ক :

ধর্ষকদের পাথর নিক্ষেপ করে হত্যা করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের সমাজবাদী পার্টির এমপি ডা. সৈয়দ তুফাইল হাসান। উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় শনিবার এক তীব্র প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। খবর পার্সটুডে।

তিনি বলেন, ‘ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের বোন ও মেয়েদের হাতে তুলে দেওয়া উচিত যারা তাদের ইট-পাথর নিক্ষেপ করে হত্যা করবে। এই ধরনের ঘটনায় দোষীদের জীবিত অবস্থায় মাটিতে দাফন করে দেওয়া উচিত তাহলেই ধর্ষকদের মনে ভয়ের সৃষ্টি হবে।’

দেশে নারীদের বিরুদ্ধে ধর্ষণের ঘটনা প্রতিরোধে শরীয়া আইন প্রয়োগের দাবি জানিয়ে ডা. সৈয়দ তুফাইল হাসান বলেন, ‘ধর্ষকদের প্রতি কোনও সহানুভূতি দেখানো উচিত নয় এবং তাদের শরীয়া আইন অনুযায়ী শাস্তি দেয়া উচিত। লোকেরা এটিকে নিষ্ঠুরতা বলতে পারে, কিন্তু এটি এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে যে, সংসদে এখন এমন কড়া আইন করা উচিত, যার মাধ্যমে বোন-কন্যাকে সুরক্ষিত রাখা যায়।’

সরকার কেবল হিন্দু-মুসলিম বিভাজনেই ব্যস্ত কিন্তু নারীদের নিরাপত্তার বিষয়ে কোনও চিন্তা নেই বলেও মুরাদাবাদ লোকসভা কেন্দ্রের এমপি ডা. সৈয়দ তুফাইল হাসান মন্তব্য করেন।

আগের সংবাদকাতারে তালেবানের সঙ্গে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদউগ্রবাদী হিন্দুদের হামলায় গুরুতর আহত দেওবন্দের শিক্ষার্থী