ভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধি, খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার কর্মীর মামলা

Auto Draft

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে দেশটির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন এক মানবাধিকার কর্মী। খবর টাইমস অব ইন্ডিয়া।

খবরে বলা হয়, ‘পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে পার্লামেন্টে বিরোধীদের আক্রমণে নাজেহাল অবস্থা নরেন্দ্র মোদি সরকারের। এবার কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাশ পাসোয়ানের বিরুদ্ধে বিহারের এক আদালতে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে ‘প্রতারণা ও বিভ্রান্ত করার’ অভিযোগ আনা হয়েছে।’

মুজ্জাফ্ফরপুর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কোর্টে মামলাটি করেছেন এম রাজু নায়ার নামে এক মানবাধিকার কর্মী। রাজু নায়ারের ভাষ্য, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী হিসেবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা রামবিলাশ পাসোয়ানের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মোদি সরকারের এই মন্ত্রী। এইভাবে তিনি সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।

চলতি মাসের ১২ তারিখ এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, ভারতে কেজিপ্রতি পেঁয়াজের দাম দুইশ’ রুপি ছুঁই ছুঁই। পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে ভারতের মানুষের।

আগের সংবাদউগ্রবাদী হিন্দুদের হামলায় গুরুতর আহত দেওবন্দের শিক্ষার্থী
পরবর্তি সংবাদরোহিঙ্গা গণহত্যা : আন্তর্জাতিক আদালতে কবে কার শুনানি