জাকাত দিলে কোনো মুসলিম দেশে দরিদ্র থাকত না : এরদোগান

ফাতেহ ডেস্ক :

জাকাত দিলে কোনো মুসলিম দেশে দরিদ্র থাকত না বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। রোববার ইস্তান্বুলে অনুষ্ঠিত ওআইসির উচ্চ পর্যায়ের পাবলিক ও ব্যক্তিগত বিনিয়োগ সংক্রান্ত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দরিদ্রতমদের চেয়ে ধনী দেশগুলো ২০০ গুণ বেশি সমৃদ্ধ; কিন্তু মুসলিমরা যদি ধর্মীয় রীতি অনুসারে গরিবদের তাদের জাকাত দিত, তাহলে কোনো মুসলিম দেশ দরিদ্রতায় ভুগত না।

লাখ লাখ দারিদ্র পীড়িত মুসলমানদের সাহায্যের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে এরদোগান বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে ২১ শতাংশ জনসংখ্যা রয়েছে; এর অর্থ ৩৫০ মিলিয়ন ভাইবোন রয়েছেন যারা তাদের জীবন দারিদ্রসীমার ধরে রাখার চেষ্টা করছেন।

আগের সংবাদজাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ‘বঙ্গবন্ধু ক্যাম্প’
পরবর্তি সংবাদদ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১৩ ডিসেম্বর ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ