আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের উপর শত শত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারার হুমকি দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ। খবর পার্সটুডে।
সম্প্রতি ইতালির সংবাদপত্র ‘কুরিয়ার ডেলা সেরা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন।
কাৎজ বলেন, তেহরান রেড লাইন অতিক্রম করলে আমেরিকা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সাহায্যে ইরানের ওপর টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মারা হবে।
রেড লাইনের ব্যাখ্যায় কাৎজ বলেন, ‘আমরা ইরানকে পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তোলার সুযোগ দেব না। ইরান যদি তা করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বশেষ উপায় হিসেবে আমরা সামরিক ব্যবস্থাকে বেছে নেব।’
