লেবাননে ফের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাদ আল-হারিরি

লেবাননে ফের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাদ আল-হারিরি

আন্তর্জাতিক ডেস্ক :

পদত্যাগের পর ফের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের ব্যবসায়ী সাদ আল-হারিরি।

গত মাসে একটানা বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সাদ আল-হারিরি। বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করার তোড়জোড় শুরু করে পার্লামেন্ট। এরই মধ্যে প্রধানমন্ত্রী পদে প্রার্থিতা থেকে সরে এসেছেন ব্যবসায়ী সামির খতিব।

ফলে সুন্নি মুসলিম ও সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি নতুন করে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে আবির্ভূত হয়েছেন। এ খবর প্রকাশ হওয়ার পর লেবাননের পার্লামেন্টের বাইরে ফের প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে।

আগের সংবাদহজ বিষয়ে সমঝোতা চুক্তিতে ইরান ও সৌদি আরবের সই
পরবর্তি সংবাদরেস্টুরেন্টে নারীদের জন্য পৃথক ব্যবস্থার আইন তুলে নিচ্ছে সৌদি সরকার