১২ ও ১৩ ডিসেম্বর চট্টগ্রামে শানে রেসালত সম্মেলন

ফাতেহ ডেস্ক :

দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শানে রেসালত সম্মেলন। চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আল্লামা শফীর আহ্বানে আগামী ১২ ও ১৩ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে দেশের শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী স্কলারগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

সম্মেলন সফল করার জন্য হেফাজতের কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম সম্মেলনের দাওয়াতী ও প্রচারণার কাজে নিয়োজিত রয়েছেন। ইতোমধ্যে চট্টগ্রামের বিভিন্ন থানায় প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়েছে।

সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, শানে রেসালত সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। দাওয়াতী কাজে, প্রচার প্রচারণার কাজে, কালেকশনের কাজে নেতৃবৃন্দ বিরামহীন মেহনত চালিয়ে যাচ্ছেন।

জমিয়তুল ফালাহ কমপ্লেক্স কর্তৃপক্ষ মাঠ বরাদ্দ দিয়েছেন। প্রশাসনের অনুমতিও পাওয়া গেছে।

আগের সংবাদডিটেনশন ক্যাম্প থেকে ছাড়া পেয়ে হাসপাতালে উইঘুর মুসলিম
পরবর্তি সংবাদমুসলিমদের তাড়াতেই নাগরিকত্ব বিলে ধর্মকে মানদণ্ড ধরা হয়েছে : মার্কিন কমিশন