কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড : মৃতের সংখ্যা বেড়ে ১০

ফাতেহ ডেস্ক :

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিকসামগ্রী তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- জাকির হোসেন, খালেক, সালাউদ্দিন, ইমরান, বাবলু ও রায়হান, সুজন, জিনারুল ও আলম।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন জানান, বুধবার ওই কারখানার ধ্বংসস্তূপ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এক যুবকের মরদেহ উদ্ধার করে। তার নাম জাকির হোসেন। হাসপাতালে চিকিৎসাধীন রাতে ও ভোরে মারা যান ওই কারখানার কর্মী খালেক, সালাউদ্দিন, ইমরান, বাবলু ও রায়হান, সুজন, জিনারুল ও আলম। এর পর সকাল সাড়ে ৯টার দিকে আরও একজনের মৃত্যু হয়। দগ্ধ আরও ২৬ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে বুধবার বিকাল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় আগুন লাগে। ঘটনার সময় শ্রমিকরা কাজ করছিলেন। তখন হঠাৎই গ্যাস রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। দগ্ধ আরও অন্তত ৩২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হলো।

আগের সংবাদইফায় কোরআন শরিফের কপি কম ছাপিয়ে দুই কোটি টাকা আত্মসাৎ
পরবর্তি সংবাদভারতে নারীঘটিত মামলায় শীর্ষে বিজেপি নেতারা