আন্তর্জাতিক ডেস্ক :
শিক্ষক ও পুলিশ কর্মকর্তাসহ সরকারি কর্মচারীদের ধর্মীয় প্রতীক পরা নিষিদ্ধের বিষয়ে কুইবেক আইন স্থগিত করতে অস্বীকার করেছে কুইবেক আদালতের আপিল বিভাগ। গত বৃহস্পতিবার আইনটি স্থগিত করার বিষয়ে এক শুনানিতে আবেদন খারিজ করে দেয় আদালত।
ন্যশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম) এবং কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়ন পিটিশনে বলেছিল, ‘ধর্মীয় প্রতীক না পড়ার আইনটি মুসলিম মহিলাদের লক্ষ্য করেই প্রণীত হয়েছিল। এটি ব্যক্তির অধিকার লঙ্ঘন করে।’
এনসিসিএমের নির্বাহী পরিচালক মোস্তফা ফারুক বলেছেন, ‘আদালতের আচরণ দেখে হতাশ হয়েছি। তবে আমরা থামছি না। প্রয়োজনে আমরা সুপ্রিমকোর্টে আইনি লড়াই করবো।’
উল্লেখ্য, উক্ত আইনে বলা হয়েছে, সরকারি চাকরিতে ধর্মীয় চিহ্ন, যেমন হিজাব, টুপি, পাগড়ি পরা যাবে না।
সূত্র : দ্য মুসলিম নিউজ
