১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম আল ইসলামিয়ার বার্ষিক সম্মেলন

১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম আল ইসলামিয়ার বার্ষিক সম্মেলন

সাঈদ সালমান, ব্রাহ্মণবাড়িয়া থেকে

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া-এর বার্ষিক ইসলামি মহাসম্মেলন আগামী ১৬ ডিসেম্বর সোমবার। বাদ জোহর থেকে মাদরাসা প্রাঙ্গণে শুরু হবে এ সম্মেলন।

দারুল আরকাম কর্তৃপক্ষ জানায়, মহাসম্মেলনে উপস্থিত থাকবেন, আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মামুনুল হক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এছাড়াও দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম সম্মেলনে উপস্থিত থাকবেন।

জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান সকল ধর্মপ্রাণ মুসলামানের প্রতি এ ইসলামি মহাসম্মেলনে উপস্থিত হওয়ার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন।

আগের সংবাদভারতের নাগরিকত্ব বিল নিয়ে জাতিসংঘের উদ্বেগ, নজর রাখছে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদবিশেষায়িত মাদরাসা ‘মারকাযুল লুগা’র ডিপ্লোমা অর্জনকারী ছাত্রদের সনদ প্রদান অনুষ্ঠিত