সাভারে বাসচাপায় প্রাণ গেল ২ ভাইয়ের

ফাতেহ ডেস্ক: সাভারের আমিন বাজারে প্রাইভেটকারচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই সুজাত (২৫) ও শফিক আহমেদ (২৬) মৃত্যু বরণ করেছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে মোটরসাইকেলে সুজাত ও শফিক সাভার যাচ্ছিলেন। তারা আমিনবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে সাভারগামী একটি বাস ও একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।

ঘটনাস্থল থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান সাভার মডেল থানার এসআই জামাল। এ বিষয়ে সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আগের সংবাদকোটা সংস্কারের আন্দোলন, সঙ্কট ও সম্ভাবনা
পরবর্তি সংবাদ৩০০ প্রার্থীর নামের তালিকায় মৃত ব্যক্তিদের নাম এলো কিভাবে?