এবার নেটফ্লিক্সে ঈসা নবিকে সমকামী হিসেবে উপস্থাপন, নিন্দার ঝড়

রাকিবুল হাসান :

আবারও সব নীতি লঙ্ঘন করে কন্টেন্ট নিয়ে এসেছে নেটফ্লিক্স। এবার ক্রিসমাস স্পেশাল একটি মুভিতে ঈসা আলাইহিস সালামকে উপস্থাপন করেছে সমকামী হিসেবে। মুভিটি প্রকাশের পর থেকেই বইছে নিন্দার ঝড়।

গত ৩ ডিসেম্বর নেটফ্লিক্স ব্রাজিলে স্ট্রিমিং শুরু করে ক্রিসমাস স্পেশাল মুভি ‘দ্য ফার্স্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট’। এতে দেখানো হয়—যিশু (ঈসা আ.) এবং তার ছেলেবন্ধু অরল্যান্ডো যিশুর বন্ধু মেরি এবং জোসেফের বাড়িতে যান জন্মদিনের পার্টিতে। সেখানে যিশু অরল্যান্ডোর সাথে ‘অন্যরকম’ সম্পর্ক গড়ার চেষ্টা করেন। অরল্যান্ডোও আগে যিশুকে ইঙ্গিত দিয়েছিল, তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের নয়, বরং তারচেয়েও বেশি।

মুভিটি নিয়ে ইতোমধ্যেই সমালোচনার ব্যাপক ঝড় উঠেছে। ১.৪ মিলিয়নেরও বেশি লোক নেটফ্লিক্সকে মুভিটি সরিয়ে নেয়ার জন্য একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছে। এবং খৃস্টানরা মুভির নির্মাতাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোরও আবেদন জানিয়েছে।

নেটফ্লিক্সের সাবক্রিপশন ক্যান্সেল করার জোর হাওয়া চলছে দর্শকদের মধ্যে।

মুভিটি নির্মাণ করেছে ব্রাজিল-ভিত্তিক একটি ইউটিউব কমেডি গ্রুপ। গ্রুপটির নাম পোর্টা ডস ফান্ডোস। ফক্স নিউজের খবরে বলা হয়েছে, এই প্রথম নয়। গ্রুপটি আগেও একবার ধর্মীয় বিতর্কিত বিষয় নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করেছিল।

দেড় মিলিয়ন লোকের পিটিশনের পর দুঃখ প্রকাশ করেছে মুভিটির নির্মাতা গ্রুপ ‘পোর্টা ডস ফান্ডোস’। পাশাপাশি তাদের মুভিটি নেটফ্লিক্স থেকে সরিয়ে নেয়ারও আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষকে।

আগের সংবাদনাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
পরবর্তি সংবাদজামিয়া মিল্লিয়ার সঙ্গে সংহতি জানিয়ে নদওয়াতুল উলামার বিক্ষোভ মিছিল