গোয়েন্দা সন্দেহে চীনা ২ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :

স্পর্শকাতর সামরিক ঘাঁটিতে প্রবেশের দায়ে চীনা দু’জন কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। গত সেপ্টেম্বরে এ ঘটনা ঘটলেও তা গোপন ছিল। কিন্তু বিলম্বে এ খবর রোববার প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

খবরে বলা হয়েছে, ওই সামরিক ঘাঁটিটি ভার্জিনিয়ায় অবস্থিত। কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি জানেন এমন ব্যক্তিদের উদ্ধৃত করা হয়েছে রিপোর্টে।

পত্রিকাটির কাছে এমন তথ্য দিয়েছেন ৬ জন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিশ্বাস করেন, চীনা ওই দুই কর্মকর্তার মধ্যে কমপক্ষে একজন কূটনৈতিক পরিচয়ের আড়ালে গোয়েন্দা কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন।

আগের সংবাদজামিয়া মিল্লিয়ার ছাত্রদের ওপর হামলার তীব্র নিন্দা জানালেন মাহমুদ মাদানী
পরবর্তি সংবাদআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি গোলাম আরিফ টিপু ‘রাজাকার’!