
আন্তর্জাতিক ডেস্ক :
সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর মুরিদ এবং উপমহাদেশের প্রখ্যাত আলেম সাংবাদিক মাওলানা মুজাহিদ আল-হুসাইনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (১৭ ডিসেম্বর) তিনি ইন্তেকাল করেন।
বিশিষ্ট এই আলেম সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানী রহ.-এর মুরিদ এবং শাহ আতাউল্লাহ বুখারি রহ. এর সাথী ছিলেন। মাদানী রহ.-এর দিকে নিসবত করেই তিনি নামের শেষে হুসাইনি লকব লাগাতেন। খতমে নবুওয়ত আন্দোলনেই তিনি তার দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন। তাকে ‘ইয়াদগার আকাবির’ বলে সম্বোধন করা হতো।
মাওলানার মৃত্যুতে ভারতের জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা আরশাদ মাদানী শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
