জামিয়া মিল্লিয়ায় পুলিশি নির্যাতনের প্রতিবাদ, চাকরি হারালেন টিভি অভিনেতা

আন্তর্জাতিক ডেস্ক :

জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর নির্যাতনের প্রতিবাদ করে ‘চাকরি’ হারালেন টিভির পরিচিত মুখ অভিনেতা সুশান্ত সিং। ‘দ্য লিজেন্ড অফ ভগত সিং’-এ সুখদেবের চরিত্রে অভিনয় করা সুশান্তকে ‘সাবধান ইন্ডিয়া’ থেকে সরিয়ে দিল চ্যানেল কর্তৃপক্ষ।

‘সাবধান ইন্ডিয়া’ থেকে বহিষ্কারের খবর নিজেই টুইট করে জানিয়েছেন এই অভিনেতা। প্রতিবাদের জন্যই যে ‘ছোট্ট দাম দিতে’ হলো, তাও টুইটেই জানিয়েছেন সুশান্ত।

জামিয়ার পড়ুয়াদের উপর পুলিশি লাঠিচার্জের বিরোধে মুম্বাইয়ে এক প্রতিবাদী মিছিলে পা মিলিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং। শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে হাঁটার পাশাপাশি জামিয়ার ঘটনার নিন্দা করে বক্তব্যও রাখেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই অনেকে শেয়ার করেন। এর জেরেই চাকরি খোয়াতে হলো সুশান্তকে।

আগের সংবাদমুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জামায়াতের দোসর রয়েছে : টিপু
পরবর্তি সংবাদযাচাই-বাছাই না করেই রাজাকারের তালিকা প্রকাশ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী