মংলা বন্দরের উন্নয়নে ৬ হাজার ৫শ’ কোটি টাকার প্রকল্প

ফাতেহ ডেস্ক: দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা বন্দরের উন্নয়নে একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে সরকার। এই বৃহৎ প্রকল্পের মধ্যে রয়েছে, বন্দরের কাছে একটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ এবং মংলা থেকে নেপাল ও ভুটান হয়ে ভারতের কলকাতা পর্যন্ত রেললাইন এবং আঞ্চলিক যোগাযোগ বাড়াতে প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ।

বাসস’র সঙ্গে আলাপকালে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর একেএম ফারুক হাসান বলেন, গত সাড়ে নয় বছরে দশ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম গৃহীত হয়েছে। মংলা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের পথে।

‘আমরা সম্প্রতি ছয় হাজার পাঁচ শ’ কোটি টাকার বৃহৎ প্রকল্প গ্রহণ করেছি। তৃতীয় লাইন অব ক্রেডিট (এলওসি)-এর আওতায় আগামী অর্থবছরে ভারত সরকার এ প্রকল্প বাস্তবায়নের জন্য ছয় হাজার ২৫৬ কোটি টাকা দেবে।’

ফারুক হাসান বলেন, মংলা বন্দর কর্তৃপক্ষ আগামী রবি অথবা সোমবার এ সংক্রান্ত অর্থনৈতিক প্রকল্প প্রস্তাব নৌ মন্ত্রণালয়ে পাঠাবে।

তিনি আরো বলেন, মংলা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হলে এখানে অন্তত ২৫ হাজার লোকের কাজের সুযোগ সৃষ্টি হবে।

আগের সংবাদরোহিঙ্গাদের পুনর্বাসনে ১ হাজার কোটি টাকা দেবে এডিবি
পরবর্তি সংবাদমাদকবিরোধী অভিযান: নড়াইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১