দেওবন্দে বিজেপি প্রশাসনের শক্ত অবস্থান, মাদরাসা বন্ধ ঘোষণার জন্য কর্তৃপক্ষকে তাগিদ

দেওবন্দে বিজেপি প্রশাসনের শক্ত অবস্থান, মাদরাসা বন্ধ ঘোষণার জন্য কর্তৃপক্ষকে তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতে মুসলিম-বিরোধী নাগরিকত্ব আইন পাশ হবার পর দেশজুড়ে ছাত্র-জনতার বিক্ষোভ এবং বিক্ষোভ দমাতে পুলিশের গুলি ও হামলার ধারাবাহিকতায় ইতিমধ্যে দিল্লির জামিয়া মিল্লিয়া, আলীগড় বিশ্ববিদ্যালয় এবং নদওয়াতুল ওলামা লখনৌর সকল কার্যক্রম বন্ধ করে ছাত্রদেরকে ছুটিতে পাঠাতে বাধ্য করেছে বিজেপি সরকার। কিন্তু তারপরও বিক্ষোভ দমছে না। এবার দারুল উলুম দেওবন্দ মাদরাসার আশপাশে ও দেওবন্দ এলাকায় প্রশাসন শক্ত অবস্থান গ্রহণ করেছে এবং মাদরাসা কর্তৃপক্ষকে বলেছে অন্তত ১৫ দিনের জন্য যাতে মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়। খবর জাগরণ হিন্দি’র।

জাগরণ হিন্দি জানায়, আজ মঙ্গলবার দারুল উলুম দেওবন্দের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে সাহারানপুর জেলা প্রশাসন। বৈঠকে তারা দেওবন্দ কর্তৃপক্ষকে অন্তত ১৫ দিনের জন্য মাদরাসা বন্ধ ঘোষণা করার তাগিদ দেয়।

বৈঠকে মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কাসিম নোমানী ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।সরকারি কর্মকর্তাদের মধ্যে কমিশনার সঞ্জয় কুমার, ডিআইজি উপেন্দ্র আগরওয়াল, ডিএম অলোক পান্ডে এবং এসএসপি দীনেশ কুমার পি উপস্থিত ছিলেন।

জানা যায়, আলিগড়ের এএমইউ ও দিল্লির জামিয়া মিল্লিয়ায় শিক্ষার্থীদের ওপর পুলিশি আক্রমণের পর থেকে সারাদেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে পড়ছে। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে সাহারানপুর জেলা প্রশাসন কোনও ‘ঝুঁকি’ নিতে চায় না বলে তারা মাদরাসা বন্ধ করার তাগিদ দিচ্ছে।

আগের সংবাদব্রাক্ষণবাড়িয়ায় মুফতী আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা বুধবার
পরবর্তি সংবাদআজ থেকে শুরু ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’, অংশ নিচ্ছেন না ইমরান খান