ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব প্রত্যাখান পাকিস্তান হিন্দু কাউন্সিলের

আন্তর্জাতিক ডেস্ক :

নতুন আইনের আওতায় হিন্দুদের নাগরিকত্ব দেয়ার যে প্রস্তাব দিয়েছে ভারত, তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। খবর আনাদলু এজেন্সি।

পাকিস্তানের হিন্দু কাউন্সিলের পৃষ্ঠপোষক রাজা আসার জানিয়েছেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় সর্বসম্মতভাবে এ আইন প্রত্যাখান করছে। কারণ এ আইন সাম্প্রদায়িক বিভাজন তৈরি করেছে।

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে নিপীড়ত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার সুবিধা সংবলিত আইন পাশ করে ভারত। এসব দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পার্সি ও জৈন সম্প্রদার অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার কথা বলা হলেও তাতে মুসলিমদের কথা উল্লেখ নেই। যার কারণে ভারতজুড়ে বিক্ষোভ চলছে।

আগের সংবাদকুয়ালালামপুর সামিটে নেই ইমরান খান, যা বললেন মাহাথির
পরবর্তি সংবাদজাতি গঠনে আরবী ভাষার ভূমিকা