
ফাতেহ ডেস্ক:
রাজধানীর লালবাগে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যালয়ে মুফতী আমিনী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার।
বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু হওয়া আলোচনা সভায় উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ইসলামী ঐক্যজোট লালবাগ থানা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে মুফতী আমিনী রহ-এর শিষ্য-শাগরেদে ও অনুরক্তদেরকে যথাসময়ে উপস্থিত হবার আহ্বান জানিয়েছেন দলটির লালবাগ থানা শাখার দায়িত্বশীলেরা।
-প্রেস বিজ্ঞপ্তি
