সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া সৈকতে নেমে ৩ যুবক নিখোঁজ

ফাতেহ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাশঁবাড়িয়া সৈকতে নেমে তিন যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

নিখোঁজ তিন যুবক হলেন সাইফুল (২৭), আলাউদ্দিন (২৫) ও ইয়াছিন (১৯)। তারা চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ঝাউতলা এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যদের সঙ্গে তারা বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে গিয়েছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হাসান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় লোকজন সাগরে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তল্লাশি চালাচ্ছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহিদুল ইসলাম জানান, সীতাকুণ্ডে বাঁশবাড়িয়ায় সাগরে তিনজন পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধার কাজে অংশ নিয়েছে। চট্টগ্রাম থেকে ডুবুরি টিম রওনা হয়েছে

আগের সংবাদপ্রধানমন্ত্রী যা বলেন তা করেন: কোটা সংস্কার নিয়ে আইনমন্ত্রী
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর নির্দেশের দ্রুত বাস্তবায়ন চায় তৃণমূল